বোচাগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ ও সমাবেশ
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

বোচাগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ ও সমাবেশ
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল২৪
দিনাজপুর।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার্থে মাদকবিরোধী জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৯টি ওয়ার্ডে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় মাদকবিরোধী বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।










