বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার: মিজানুর রহমান
দিনাজপুরের বোচাগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্য পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, গণসংযোগ, গণসমাবেশ, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল–বোচাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
অনুষ্ঠানে বক্তব্য দেন সেতাবগঞ্জ পৌর বিএনপির নেতা নওশাদ আলী, সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও ছাত্রনেতা শফিকুল আলম, সাবেক ছাত্রনেতা এম ওয়ালী ফ্ল্যাট এবং ছাত্রনেতা বাবুল হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে কৃষক দল, তাঁতী দল, মূল দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









