বোচাগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্ত
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

বোচাগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্ত
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
দিনাজপুর
দিনাজপুরের বোচাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সেতাবগঞ্জ বড়মাঠে আয়োজিত কর্মসূচিতে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক অংশ নিয়ে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্ত করেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং স্থানীয় জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।










