বৈকালিক মক্তবের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

বৈকালিক মক্তবের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল
নিউজ ডেস্ক
ধর্মীয় শিক্ষার প্রসার ও শিশুদের নৈতিক মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে নতুন একটি বৈকালিক মক্তবের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. জৈন উদ্দিন লতিফীর সভাপতিত্বে এ উদ্বোধনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া রহমানিয়া তায়িদুল ইসলাম ফতেহপুর কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মো. মকবুল হোসাইন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল আমিন সুমন আহমদ, শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা লুৎফর রহমান, আব্দুল আহাদ, আব্দুল খালিক ও আখলুস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. মকবুল হোসাইন শিশুদের শৈশব থেকেই কোরআন শিক্ষা ও ইসলামি আদর্শে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি মক্তবটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আলোচনা শেষে মক্তবটির সার্বিক কল্যাণ ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।