1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের কাছে দোয়া চাইলেন বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটন - আমার সকাল ২৪ |
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ৩:০২|
ব্রেকিং নিউজ:
দুর্নীতির মামলায় কেজরিওয়াল বেকসুর খালাস গুলশান হত্যাকাণ্ড: সাবেক প্রধানমন্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল দায়িত্বে অবহেলা করলে শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী কালিয়াকৈর-এ ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৮ দোকান পুড়ে ছাই, প্রায় ৩ কোটি টাকার ক্ষতি তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ নারায়ণগঞ্জের সন্তান মুশতাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত সালথায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাস্টার ফয়জুর রহমানের ইন্তেকাল বাংলাদেশে ব্যাংক ও অর্থনীতি: ‘চোরের হাতে সিন্দুক’ পরিস্থিতি বাতিরকান্দিতে বাচ্চু মিয়াকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন তারাগঞ্জে নিখোঁজ ইলেকট্রিশিয়ানের মরদেহ আলু ক্ষেত থেকে উদ্ধার যশোরসহ ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫.৮৬ কোটি টাকার চেক বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ-৫ এমপির সঙ্গে ছাতক লাইমস্টোন ব্যবসায়ীদের সৌজন্য সাক্ষাৎ আলীকদমে পুকুরে ডুবে যাওয়া ৩ বছরের শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার, চিকিৎসায় সাড়া রায়পুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ৪ পুলিশসহ আহত ২৫ কুশিয়ারায় ফেরিঘাট নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমএ মালিক চট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, জনতার সহায়তায় রক্ষা বালু উত্তোলন ও কিশোর গ্যাংয়ে ‘জিরো টলারেন্স’: এমপি নূরুল ইসলাম বুলবুল ফরিদপুরের কিশোর শ্রমিকের মৃত্যু: মূল অভিযুক্ত রিহাত শেখ গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ নেত্রকোনার মোহনগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে আগুনে ৩০ ট্যুরিস্ট জিপ ভস্মীভূত, ১৫ জন আহত জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Test ফরিদপুরে ইজিবাইক চুরি মামলার মূল রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার কালীগঞ্জে রেললাইনের পাশে যুবকের লাশ উদ্ধার নওগাঁর আত্রাই আইডিয়াল বিএম কলেজের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সৌন্দর্য বর্ধন ও কৃষ্ণচূড়া রোপণ নোয়াখালী-বেগমগঞ্জে শিশুমৃত্যু: নার্সের অবহেলা অভিযোগে উত্তেজনা সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত চট্টগ্রামে আবারও ভূমিকম্প শৈলকুপায় টিসিবির পণ্য নিয়ে বিরোধ, হামলায় আহত ২ রাজশাহী শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায় সাব্বির হত্যার প্রধান আসামি ৫ ঘণ্টায় গ্রেফতার সরকার পরিবর্তন, প্রশাসনে রদবদল—যোগ্যদের দায়িত্বে বসানোর দাবি আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেফতারের নির্দেশ কলাতলীতে গ্যাস পাম্পে বিস্ফোরণ: ১০ জন দগ্ধ, লাইসেন্স নেই প্রতিষ্ঠানের ঢাকায় হাসপাতালে ভর্তি নাছির চৌধুরী-কে দেখতে দুই মন্ত্রী চৌগাছায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ডা. ফরিদ বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক গ্রেফতার

বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের কাছে দোয়া চাইলেন বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটন

মোহাম্মদ রিদয় হোসেন
  • আপলোডের সময় : সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬,
বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের কাছে দোয়া চাইলেন বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটন
বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের কাছে দোয়া চাইলেন বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটন

বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের কাছে দোয়া চাইলেন বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটন

মোহাম্মদ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর শ্রমিকদের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন যশোর-১ (শার্শা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টায় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মো. সহিদ আলীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।

নুরুজ্জামান লিটন বলেন, নির্বাচিত হলে বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের জন্য আধুনিক মানের একটি হাসপাতাল নির্মাণ করা হবে এবং শার্শা উপজেলাকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। তিনি শ্রমিকদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি ইদ্রিস মালেক, ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেমসহ ইউনিয়নের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper