বেতাগীতে ভুয়া কাজী পরিচয়ে বিয়ে পড়ানোর অভিযোগ

  • আপলোডের সময় : Wednesday, September 16, 2026,
বেতাগীতে ভুয়া কাজী পরিচয়ে বিয়ে পড়ানোর অভিযোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বেতাগীতে ভুয়া কাজী পরিচয়ে বিয়ে পড়ানোর অভিযোগ

বেতাগীতে ভুয়া কাজী পরিচয়ে বিয়ে পড়ানোর অভিযোগ

মো. সোহেল রানা
বরগুনা প্রতিনিধি
আমার সকাল ২৪
বরগুনা

বরগুনার বেতাগী উপজেলার ৫ নম্বর বুড়ামজুদার ইউনিয়নে সরকারি নিয়োগপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রার (কাজী) না থাকায় বিয়ে ও নিকাহ রেজিস্ট্রেশন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ সুযোগে মো. মিজানুর রহমান ও মো. জলিলুর রহমান নামে দুই ব্যক্তি কাজী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে বিয়ে পড়ানো ও নিকাহ রেজিস্ট্রেশনের সঙ্গে যুক্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নটিতে বর্তমানে সরকারি অনুমোদিত নিকাহ রেজিস্ট্রার না থাকায় বিয়ে ও নিকাহ রেজিস্ট্রেশন নিয়ে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছেন। এ কাজে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বড় অঙ্কের টাকা দাবি করা হয় বলেও অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তবে মো. মিজানুর রহমান বলেন, তিনি প্রথমে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছিলেন। পরে মো. জলিলুর রহমান তার নিয়োগের বিষয়টি নিয়ে মামলা করেন। তার নিয়োগ বাতিল হয়েছে—এমন কোনো আদেশ তিনি পাননি বলেও দাবি করেন।

দীর্ঘ চার বছরের অপেক্ষা ও কঠোর প্রস্তুতির পর স্বপ্নের ক্যাডারে নিয়োগের সুপারিশ… দীর্ঘ চার বছরের অপেক্ষা ও কঠোর প্রস্তুতির পর স্বপ্নের ক্যাডারে নিয়োগের সুপারিশ…

অন্যদিকে মো. জলিলুর রহমান বলেন, তিনি আগে নিয়োগ পেলেও টাকা লেনদেনের মাধ্যমে তাকে বাদ দিয়ে অন্য ব্যক্তির নাম দ্বিতীয় অবস্থানে দেওয়া হয়েছিল। এ বিষয়ে তিনি হাইকোর্টে মামলা করেন এবং পরবর্তীতে নিয়োগ স্থগিত হয়েছে বলে দাবি করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বেতাগী উপজেলা কাজী কমিটির সভাপতি মো. সোহরাব হোসেন কাজী বলেন, ৫ নম্বর বুড়ামজুদার ইউনিয়নে বর্তমানে সরকারের নিয়োগ দেওয়া কোনো নিকাহ রেজিস্ট্রার নেই। প্রথমে মো. মিজানুর রহমান কাজী হিসেবে নিয়োগ পেলেও পরে মো. জলিলুর রহমান নিয়োগের বিষয়টি নিয়ে মামলা করায় হাইকোর্ট নিয়োগটি স্থগিত রাখেন।

এ বিষয়ে জেলা রেজিস্ট্রারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। আদালতের রায় পাওয়ার পর তা আমলে নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি নিকাহ রেজিস্ট্রার না থাকায় ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে বিয়ে ও নিকাহ রেজিস্ট্রেশন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত একজন বৈধ ও সরকারি অনুমোদিত নিকাহ রেজিস্ট্রার নিয়োগের মাধ্যমে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত