বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের ৬ মাস করে কারাদণ্ড
- আপলোডের সময় : Sunday, September 13, 2026,

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের ৬ মাস করে কারাদণ্ড
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
দিনাজপুর
দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকে ছয় মাস করে কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)। দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার জয়নন্দ গ্রামের মৃত বিজয় দাসের ছেলে অন্তর দাস, দলুয়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মোছা. মিনারা, দেবীপুর গ্রামের মো. আবেদ আলীর ছেলে মো. রবিউল ইসলাম, একটি এলাকার মো. আকবর আলীর ছেলে মো. শাহিনুর ইসলাম এবং ছোট বোচাপুকুর গ্রামের মৃত ইসাহাক শাহের ছেলে মো. শহিদুল ইসলাম।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদকের সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
পরে যথাযথ পুলিশি নিরাপত্তায় দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।