বিয়ানীবাজারে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
- আপলোডের সময় : Wednesday, August 26, 2026,

বিয়ানীবাজারে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
আনুমানিক মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা, নোহা গাড়ি জব্দ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের অভিযানে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানার একটি পুলিশের অভিযানিক দল চারখাই এলাকায় অভিযান চালিয়ে একটি নোহা গাড়ি আটক করে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জকিগঞ্জ উপজেলার আমলশীদ গ্রামের এখলাছুর রহমানের ছেলে উসমান উদ্দিন ওরফে মারুফ (২৮), ডেমারগ্রামের মাতাব উদ্দিনের ছেলে পারভেজ আহমেদ (২৮) এবং আমলশীদ গ্রামের সেলিম উদ্দিনের ছেলে আশরাফুল হক (২৪)।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ও নোহা গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ২৮/১৯৪, তারিখ ২৫ আগস্ট ২০২৬।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।










