1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হেনস্তা: অভিযুক্ত গ্রেপ্তার - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
আত্রাইয়ে যুবকের মৃত্যু, প্রেমঘটিত বিষয় নিয়ে নানা প্রশ্ন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ পিরোজপুরে ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন চৌমুহনীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক পচা ডিমে কেক তৈরি, রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজকে ৪০ হাজার টাকা জরিমানা রুহিয়ায় পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ শাহজাদপুরে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও অনলাইন জুয়াচক্রের সদস্যসহ গ্রেপ্তার ৪ রায়পুরে ২ লাখ টাকার প্রকল্পে ৮০ হাজার টাকা কর্তনের অভিযোগ রায়পুরে ৯০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধন পীরগঞ্জে পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা নলছিটিতে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস শশীভূষণে ৬ পিস ইয়াবাসহ তমাল গ্রেপ্তার মানবেতর জীবনযাপন করছেন সিরাজগঞ্জের প্যারালাইসিস রোগী রফিকুল ও তাঁর অসুস্থ স্ত্রী মমতা নলছিটির সিদ্ধকাঠী ইউনিয়ন ভূমি অফিস বন্ধ, সেবাগ্রহীতাদের মধ্যে ক্ষোভ দিনাজপুর সদর উপজেলার নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় দিনাজপুরের কৃতিত্ব বিয়ের অনুষ্ঠানে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিলেন হুইপ আখতারুজ্জামান মিয়া জামিন পাচ্ছেন না সাবেক মেজর সাদিক, এবার আরেক মামলায় গ্রেপ্তার পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগে মামলা রাষ্ট্রপতি নির্বাচন: আজ শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময় ‘নারীরাও বাস চালাতে পারে, আমরা দেখিয়ে দিতে পারব’ দুই স্ত্রীর হাতাহাতিতে অজ্ঞান, ফের আলোচনায় মিশরের কোচ হোসাম হাসান সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩৮ পানির ড্রামে ফেলে ১৪ দিনের শিশুকে হত্যার অভিযোগ, মা আটক দাফনের পর মৃত ব্যক্তি কি স্বজনদের কথা বা আওয়াজ শুনতে পান? নকল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের ৪ সদস্য গ্রেপ্তার শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত হত্যা: তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সম্মাননা পেলেন বরেণ্য শিল্পী আফজাল হোসেন কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮.২০ শতাংশ ইরান যুদ্ধে জয় দাবি গালিবাফের, ট্রাম্প ‘ব্যর্থতার দায় চাপানোর’ চেষ্টা করছেন: বিশ্লেষক হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ইউএনওর হস্তক্ষেপে বুকসমান কাদা থেকে উদ্ধার ৪ মহিষ শাহ আমানতে ৩৬ লাখ টাকার সিগারেট ও ১৫ লাখ টাকার আইফোন জব্দ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে শান্তিগঞ্জের ৬ যুবক নিখোঁজ যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড উল্লাপাড়ায় মেহগনি বাগান থেকে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার বাংলাদেশে আশ্রিত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি মিয়ানমারের ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হেনস্তা: অভিযুক্ত গ্রেপ্তার

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : Wednesday, March 12, 2025,
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হেনস্তা: অভিযুক্ত গ্রেপ্তার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হেনস্তা: অভিযুক্ত গ্রেপ্তার

রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হেনস্তা: অভিযুক্ত নওগাঁ থেকে গ্রেপ্তার

মোঃ শাকিল আহামাদ, রাজশাহী

রাজশাহী মহানগরীতে অটোরিকশায় এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো: মাসুদ রানা (৪৭)। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর দক্ষিনপাড়ার মৃত আমির আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনারের ঘোষণা

১২ মার্চ (বুধবার) দুপুর ১২:৩০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান অভিযুক্তের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার বিবরণ

গত ১১ মার্চ বিকেল সাড়ে ৩টায় রাজশাহী শহরের বন্ধ গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী অটোরিকশায় বাসায় ফেরার পথে যৌন হয়রানির শিকার হন। অভিযুক্ত ব্যক্তি অটোরিকশায় শিক্ষার্থীর সামনে বসে অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়।

ভুক্তভোগী ছাত্রী কৌশলে পুরো ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে প্রতিবাদ জানান। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সাধারণ মানুষ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশের তৎপরতা ও গ্রেপ্তার অভিযান

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ভিডিওটি নজরে আসার পর সাইবার ক্রাইম ইউনিটকে অভিযুক্তের নাম-ঠিকানা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সাইবার ক্রাইম ইউনিট তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুত মাসুদ রানার পরিচয় শনাক্ত করে এবং আরএমপি ডিবির কাছে তথ্য পাঠায়।

ডিবি টিম অভিযুক্তের বাড়িতে (কেশবপুর দক্ষিনপাড়া, জামে মসজিদের পার্শ্বে) অভিযান পরিচালনা করলে উত্তেজিত ছাত্রজনতা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এসময় মাসুদ রানা স্বপরিবারে কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একাধিক টিম সারা রাত অভিযান চালিয়ে ১২ মার্চ ভোর ৫টায় নওগাঁ জেলার মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকা থেকে মাসুদ রানাকে আটক করে। গ্রেপ্তারের পর তিনি গোয়েন্দা পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেন।

আইনি ব্যবস্থা

এ ঘটনায় রাজপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনাল কোডের আওতায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

বিজ্ঞাপন
 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper
বিজ্ঞাপন