1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির সঙ্গে জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে মিছিল - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৪২|
ব্রেকিং নিউজ:
নন্দীগ্রামে মাদকসহ ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির সঙ্গে জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে মিছিল

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : মঙ্গলবার, আগস্ট ২৭, ২০২৪,
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির সঙ্গে জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে মিছিল
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির সঙ্গে জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির সঙ্গে জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে মিছিল করেছেন শিক্ষার্থীরা।

 

মোঃ শাকিল আহামাদ রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির সঙ্গে জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। (২৬ আগস্ট)সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ বুদ্ধিজীবী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।এ সময় শিক্ষার্থীরা ‘নিপীড়কের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘একশন একশন ডাইরেক্ট একশন’, ‘দিয়েছি তো রক্ত আরও দিবো রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘শিক্ষক আর ধর্ষক এক না এক না’, ‘উই ওয়ান্ট জাস্টিস নো মোর রেপিস্ট’ স্লোগান দেয়।

সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, আমরা ১৬ বছরের ফ্যাসিবাদ সরকার সরিয়েছি। কিন্তু ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের সরাতে পারিনি। আমরা সবাইকে বিচারের আওতায় আনব। ধর্ষকদের আস্তানা হলো জুবেরী ভবন। এই ভবন বন্ধ থাকবে। এই বিশ্ববিদ্যালয় হবে প্রকৃত স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের চেম্বার হলো গবেষণার জায়গা। তবে এখানে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের শিকার হতে হয়। আমরা এটি ভেঙে গুঁড়িয়ে দিব। এছাড়া যেকোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী বলেন, যেসব শিক্ষক যৌন নিপীড়ন করেছিলেন তাদের মুখোশ উন্মোচন হতে শুরু করেছে। যৌন নিপীড়ন করা শিক্ষকরা রাজনৈতিক ক্ষমতার চর্চা করে। রাজনৈতিক ক্ষমতার আড়ালে শিক্ষকরা এসব কাজ করে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫৩ বছরে যেসব অনৈতিক কাজ চলছে এখন আর তা চলবে না। বিশ্ববিদ্যালয় শিক্ষকরা গবেষণার কাজে ব্যস্ত থাকবে। তা না করে তারা বিভিন্ন রকম দল গঠন করে। সাদেকুল সাগর লিগ্যাল সেলের দায়িত্বে ছিলেন অথচ তিনি নিজেই একজন ধর্ষক। যারা যৌন নিপীড়নে অভিযুক্ত তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিচ্ছি। এমনকি পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে কাজ করবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী সজিবের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper