1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে: মির্জা ফখরুল - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে: মির্জা ফখরুল

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 3, 2026,
বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে: মির্জা ফখরুল
বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে: মির্জা ফখরুল

বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিরোধী দলের নেতারা যে ভাষায় কথা বলছেন, সেই ভাষায় একসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলতেন। তিনি বলেন, বিরোধী দলের সমালোচনা অবশ্যই গণতন্ত্রের অংশ, তবে তা যেন সংঘাতের দিকে না যায়।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “এখন যে ভাষায় বিরোধী দলের নেতারা কথা বলছেন, এভাবে কথা বলতেন শেখ হাসিনা। আজ একইভাবে আমাদের বিরোধীদলীয় নেতারা কথা বলতে শুরু করেছে।”

তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক পরিবেশ তৈরির চেষ্টা করেছে এবং সেই সময় জুলাই সনদ প্রণয়ন সম্ভব হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, একটি মহল থেকে প্রচার করা হচ্ছে যে বিএনপি জুলাই সনদ গ্রহণ করছে না, যা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। তিনি বলেন, “বিএনপি সেই দল, যারা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে গেছে। আমরা জোর করে ক্ষমতা দখল করিনি, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছি।”

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না—এমন প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত। আমরা জুলাইয়ের ঘোষণার প্রতিটি অংশে স্বাক্ষর করেছি এবং তা বাস্তবায়নের কাজ শুরু করেছি।”

গণভোট ইস্যুতে মির্জা ফখরুল বলেন, চারটি প্রশ্নের মধ্যে তিনটিতে বিএনপি একমত ছিল। তবে সংবিধান সংস্কার কমিশন গঠনের বিষয়ে দলটির আপত্তি ছিল। তিনি অভিযোগ করেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, “সংবিধান সংস্কার কমিশনের বিষয়টি জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা বারবার বলেছি, এই বিষয়ে আমরা একমত নই।”

বিরোধী দলকে সংসদে আলোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা পার্লামেন্টে আলোচনা করি। আলোচনা করে সিদ্ধান্ত নিই। একমত না হলে বেরিয়ে যাবেন। কিন্তু রাস্তায় নেমে এমনভাবে আন্দোলন করা উচিত নয়, যাতে তা সংঘাতে রূপ নেয়।”

তিনি বলেন, বিরোধী দল সরকারের ভুল ধরিয়ে দেবে, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সংসদের ভেতরে সেই আলোচনা হলে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে।

সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী প্রতিটি মুহূর্তে মানুষের জন্য কাজ করছেন। তাকে সহযোগিতা করতে হবে। যদি সারাক্ষণ নেতিবাচক কথা বলে তাকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে দেশ এগিয়ে যেতে পারবে না।”

তিনি বলেন, বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই, যা একটি ইতিবাচক দিক। বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “বাংলাদেশের অনেক সমস্যা রয়েছে। আমাদের সহনশীলতার সঙ্গে এগোতে হবে। সরকার যাতে সঠিকভাবে কাজ করতে পারে, সেজন্য তাকে সময় দিতে হবে। সরকারের মাত্র পাঁচ মাস হয়েছে। এই সময়ের মধ্যেই সব সমস্যার সমাধান সম্ভব নয়।”

মির্জা ফখরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও সন্তানদের রাষ্ট্রীয়ভাবে দেখভাল করার বিষয়ে সরকার গুরুত্ব দেবে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলমসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper