বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক

  • আপলোডের সময় : Tuesday, September 1, 2026,
বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক

বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক

‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’

আল আমিন সুমন আহমদ, সিলেট প্রতিনিধি

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী। এ অঞ্চলের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের উদ্যোগে দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদরাসা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আসছে। এসব ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান সমাজে শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে খাসদবির জামেয়া মদিনাতুল উলূম দারুস সালাম মাদরাসা পরিদর্শন, শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ মাদরাসা পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সিসিক প্রশাসক বলেন, অতীতে সিলেটের অনেক বরেণ্য আলেম ধর্মীয় শিক্ষার প্রসার ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের অবদান সিলেটের ধর্মীয় ও সামাজিক ইতিহাসের অংশ। বর্তমানে যারা এসব প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাঁদের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখতে হবে।

হলি ল্যান্ড কলেজে স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ৩৬৬ শিক্ষার্থী হলি ল্যান্ড কলেজে স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ৩৬৬ শিক্ষার্থী

তিনি আরও বলেন, সীমিত সম্পদের মধ্যেই নগরীর ৪২টি ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এরপরও প্রয়োজন ও অগ্রাধিকার বিবেচনায় পর্যায়ক্রমে সিসিকের পক্ষ থেকে মাদরাসাগুলোর প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সহযোগিতার সুযোগগুলো বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে তিনি মাদরাসার শিক্ষক ও পরিচালনা কমিটিকে সিসিকের জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।

খাসদবির মাদরাসায় মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সদস্য হুমায়ুন আহমদ মাসুক, ডা. জিয়াউল ইসলাম, ফারুক আহমেদ মিছবাহ, মুহতামিম মুফতি মাওলানা ওলিউর রহমান, শিক্ষক মুফতি মাওলানা আব্দুল খালিক, মুফতি মাওলানা নাসির উদ্দীন, মাওলানা মাসুক আহমেদ সালামী, মাওলানা নিয়ামত উল্লাহ, হাফিজ মঞ্জুর আহমদ, মাওলানা আব্দুল কাইয়ুম, মইনুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, লুৎফুর রহমান ও মনসুর বক্স প্রমুখ।

পরবর্তীতে সিসিক প্রশাসক জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ মাদরাসা পরিদর্শন করেন এবং মাদানী মসজিদ কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

জামেয়ার মুহতামিম সৈয়দ শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য, ইউএস-বাংলা এয়ারলাইন্সের পরিচালক লিমন আহমদ, হেলাল চৌধুরী, জামেয়ার শুরা সদস্য আব্দুল জলিল ও রফিকুল ইসলাম বাদল এবং সিসিকের উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলামসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত