বিপুল অর্থ বিদেশে পাচার হওয়ায় অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে: এমপি মিলন

  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিপুল অর্থ বিদেশে পাচার হওয়ায় অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে: এমপি মিলন

মোঃ শাকিল আহামাদ
জেলা প্রতিনিধি, রাজশাহী

দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ায় দেশের অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

তিনি বলেন, অর্থপাচারের কারণে রাষ্ট্রীয় অর্থভান্ডার ক্ষতিগ্রস্ত হলেও অর্থনীতির চাকা সচল রাখা, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এমপি মিলন আরও বলেন, বেকারত্ব দূর করতে দেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

শশীভূষণ থানার অভিযানে ৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার শশীভূষণ থানার অভিযানে ৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

রোববার (২৩ আগস্ট) মোটরসাইকেলে চড়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দিনব্যাপী পবা উপজেলার হরিয়ান, হরিপুর ও দামকুড়া ইউনিয়নের বিভিন্ন সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পবা উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন পারিলা ইউনিয়নের বামন-শিকড় থেকে হরিয়ান ইউনিয়নের কুখন্ডি সোনারপাড়ার মোড় পর্যন্ত ২ হাজার ১৮০ মিটার, হরিপুর ইউনিয়নে আজিজুলের দোকান থেকে আজিজ মাস্টারের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার এবং আনারুলের বাড়ি থেকে হাসিনুরের বাড়ি পর্যন্ত আরও ৫০০ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।

এ ছাড়া দামকুড়া ইউনিয়নের মুরারীপুর কবরস্থান থেকে আদিয়াপুকুর পর্যন্ত ১ হাজার ৩০০ মিটার সড়ক উন্নয়নকাজেরও উদ্বোধন করেন এমপি মিলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, কুতুব উদ্দিন বাদশা ও আব্দুল হালিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত