বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত

  • আপলোডের সময় : Wednesday, September 2, 2026,
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত

মো. জুয়েল রানা, গাজীপুর-শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সদর উপজেলা বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্ত কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচি ও আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রিজভী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম সিকদার এবং গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গালির রাজনীতি নয়, প্রয়োজন শালীনতা ও যুক্তির চর্চা গালির রাজনীতি নয়, প্রয়োজন শালীনতা ও যুক্তির চর্চা

পরে প্রধান অতিথি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু নিজ হাতে বৃক্ষরোপণ করেন এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে মানুষের অধিকার, গণতন্ত্র ও জনকল্যাণে কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া প্রয়োজন। এর অংশ হিসেবেই বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত কর্মসূচি আয়োজন করা হয়েছে।

বক্তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব রয়েছে। পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা কার্যকর ভূমিকা রাখতে পারে।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত