বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় বর্ণাঢ্য র্যালি
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় বর্ণাঢ্য র্যালি
মোহাম্মদ হৃদয় হোসেন
যশোর জেলা প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। র্যালিটি বাগআঁচড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাসের নেতৃত্বে ৮ নম্বর বাগআঁচড়া এলাকা থেকে মোটরসাইকেল র্যালি বের করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহসভাপতি মোনায়েম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আলম হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের আদর্শ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। ঐক্যবদ্ধভাবে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
র্যালিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।









