শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : Sunday, September 13, 2026,
শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

আবদুর রহিম
কক্সবাজার স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো শাহপরীরদ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে ১২ বছর বয়সী মোহাম্মদ নিশান এবং একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে ১০ বছর বয়সী আরজিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিশান ও আরজিন জেটিঘাটসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে তলিয়ে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, জেলেসহ কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। নৌকা নিয়ে নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রায় চার ঘণ্টার তল্লাশির পর দুপুর ২টার দিকে শাহপরীরদ্বীপ বিজিবি বিওপির সামনে নাফ নদীর একটি অংশ থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। এ সময় আরজিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিশানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পার্বতীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক উল্টে সড়কে ছড়িয়ে পড়ল পণ্য পার্বতীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক উল্টে সড়কে ছড়িয়ে পড়ল পণ্য

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, শিশুটির শারীরিক অবস্থা গুরুতর ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শাহপরীরদ্বীপের বাসিন্দা মো. ইয়াহিয়া করিম বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে উত্তরপাড়া এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

পুলিশের ইনচার্জ পরিদর্শক সনজীব জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাঁরা জানতে পারেন, জেটিঘাট এলাকায় নাফ নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। আরজিনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং নিশানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুই শিশুর অকালমৃত্যুতে শাহপরীরদ্বীপ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত