বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে অব্যাহতি
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে অব্যাহতি
বিএনপির মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য ও গ্রাফিক্স ডিজাইনার তানিম সুফিয়ানীকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক অব্যাহতিপত্রে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
অব্যাহতিপত্রে বলা হয়েছে, তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি পেশাগত স্বচ্ছতা, আস্থা ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থি হিসেবে বিবেচিত হয়েছে।
এ অবস্থায় বিএনপি মিডিয়া সেলের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ আগস্ট ২০২৬ থেকে তানিম সুফিয়ানীকে ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতিপত্রে আরও বলা হয়, অব্যাহতির পর বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব বা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তানিম সুফিয়ানীর কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।