বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত
- আপলোডের সময় : Thursday, September 3, 2026,

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত
ঝালকাঠি প্রতিনিধি: মোঃ সাব্বির আহমেদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা বিএনপির উদ্যোগে ঝালকাঠি পৌর মিনি পার্কসংলগ্ন সুগন্ধা নদীতে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ঘোষিত পাঁচ দিনের কর্মসূচির মধ্যে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন।
এ সময় ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আলী হোসেন, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার অংশ হিসেবে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানেও একই ধরনের মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।