বাহাদুর বাজারে ট্রেড লাইসেন্স ও পৌরকর তদারকি, ব্যবসায়ীদের বকেয়া পরিশোধের নির্দেশ
- আপলোডের সময় : Sunday, August 23, 2026,

বাহাদুর বাজারে ট্রেড লাইসেন্স ও পৌরকর তদারকি, ব্যবসায়ীদের বকেয়া পরিশোধের নির্দেশ
দিনাজপুর প্রতিনিধি: সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
দিনাজপুর শহরের ব্যস্ততম বাহাদুর বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স, বকেয়া পৌরকর এবং পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন দিনাজপুর পৌরসভার প্রশাসক।
পরিদর্শনকালে পৌরসভার প্রশাসক বাহাদুর বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং দোকানগুলোর ট্রেড লাইসেন্স রয়েছে কি না, তা যাচাই করেন। এ সময় যেসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নেই, তাদের দ্রুত পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের পৌরসভার বিভিন্ন কর ও ফি বাবদ বকেয়া রয়েছে, তাদের বকেয়া পরিশোধের জন্যও নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শনের সময় পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হয়। বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।
পৌর প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা, ট্রেড লাইসেন্স হালনাগাদ রাখা এবং পৌরসভার বকেয়া পরিশোধের আহ্বান জানানো হয়েছে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।