বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেন্সিডিলসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেন্সিডিলসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি
আমার সকাল২৪, দিনাজপুর
দিনাজপুরের বালিয়াডাঙ্গী থানাধীন পারুয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ২৪ আগস্ট ২০২৬ রাতে পারুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে চারটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।










