বার্সেলোনার গোলবন্যায় ভেসে গেল এলচে

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
বার্সেলোনার গোলবন্যায় ভেসে গেল এলচে
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বার্সেলোনার গোলবন্যায় ভেসে গেল এলচে

বার্সেলোনার গোলবন্যায় ভেসে গেল এলচে

লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত শুরু করেছে বার্সেলোনা। ২০২৬-২৭ মৌসুমের প্রথম ম্যাচে এলচেকে তাদেরই মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে হ্যান্সি ফ্লিকের দল।

বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন রাফিনিয়া ও ফেরমিন লোপেজ। অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়েছেন করিম আদেয়েমি। বদলি হিসেবে নেমে ম্যাচে বড় প্রভাব রেখেছেন অ্যান্থনি গর্ডন।

এলচের মাঠ এস্তাদিও ম্যানুয়েল মার্তিনেজ ভালেরোতে ম্যাচের ১৪তম মিনিটে পেনাল্টি থেকে বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। ভিক্টর চুস্তের টেনে ধরায় পেনাল্টিটি পায় কাতালান ক্লাবটি। প্রথমার্ধের যোগ করা সময়ে রাফিনিয়ার পাস থেকে অভিষেকেই গোল করেন আদেয়েমি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জাপানের কাছে হেরে জুনিয়র বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের জাপানের কাছে হেরে জুনিয়র বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের

দ্বিতীয়ার্ধে লামিনে ইয়ামালের বদলি হিসেবে মাঠে নামেন গর্ডন। ৬৭তম মিনিটে তার দুর্দান্ত পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। চার মিনিট পর গর্ডনের আরেকটি নিখুঁত পাস কাজে লাগিয়ে ব্যবধান ৪-০ করেন ফেরমিন লোপেজ। ৭৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে এলচের কফিনে শেষ পেরেক ঠুকে দেন তিনি।

শেষ দিকে গর্ডনের একটি শটও ঠেকিয়ে দেন এলচে গোলরক্ষক মাতিয়াস দিতুরো।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

গত মৌসুমে লা লিগায় ৯৫ গোল করেছিল বার্সেলোনা, যা দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা দলের চেয়ে ১৮টি বেশি। নতুন মৌসুমের শুরুতেই বড় জয়ে সেই আক্রমণাত্মক ধারাবাহিকতা ধরে রাখার বার্তা দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

এলচের বিপক্ষে এটি বার্সেলোনার টানা ১১তম লিগ জয়। রাফিনিয়ার জন্যও ম্যাচটি ছিল বিশেষ। বার্সেলোনার হয়ে নেওয়া ৯টি পেনাল্টির প্রতিটিতেই গোল করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত