বাবার মতো ‘সিউউ’ উদযাপন ক্রিশ্চিয়ানো জুনিয়রের
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

বাবার মতো ‘সিউউ’ উদযাপন ক্রিশ্চিয়ানো জুনিয়রের
বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে শুধু চেহারায় নয়, মাঠের উদযাপনেও যেন মিল খুঁজে পাওয়া যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রের। এবার বাবার বিখ্যাত ‘সিউউ’ উদযাপন করেই আলোচনায় এসেছেন ১৬ বছর বয়সী এই তরুণ ফুটবলার।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ম্যাচে পেনাল্টি নিতে এগিয়ে যান রোনালদো জুনিয়র। বাবার মতোই আত্মবিশ্বাসের সঙ্গে স্পট কিক থেকে গোল করেন তিনি।
গোলের পর মুহূর্তেই দেখা যায় পরিচিত সেই দৃশ্য—বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো লাফ দিয়ে ঘুরে ‘সিউউ’ উদযাপনে মেতে ওঠেন তরুণ রোনালদো।
ক্রিশ্চিয়ানো জুনিয়রকে ইতোমধ্যেই ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তরুণ প্রতিভা হিসেবে দেখা হচ্ছে। বাবার পদাঙ্ক অনুসরণ করে তিনি কতটা দূর যেতে পারেন, সেটিই এখন দেখার বিষয়। তবে শুরুতেই তার গোল ও উদযাপনে ফুটবলপ্রেমীরা যেন ভবিষ্যতের রোনালদোরই এক ঝলক দেখতে পাচ্ছেন।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।