বাবার ভালোবাসা: চোখে পানি না থাকলেও বুকটা কাঁদে

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, August 27, 2026,
বাবার ভালোবাসা: চোখে পানি না থাকলেও বুকটা কাঁদে
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বাবার ভালোবাসা: চোখে পানি না থাকলেও বুকটা কাঁদে

বাবার ভালোবাসা: চোখে পানি না থাকলেও বুকটা কাঁদে

ছোটবেলা থেকেই শুনে এসেছি—মায়ের মমতার ঋণ কখনো শোধ করা যায় না। মায়ের ভালোবাসা নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু বাবার বুকের গভীরে লুকিয়ে থাকা মায়াটাকে কতটা বুঝি?

আমার জীবনে ঘটে যাওয়া দুটি ঘটনা বাবার ভালোবাসাকে নতুন করে চিনতে শিখিয়েছে।

একজন বাবা হারিয়েছেন তাঁর আড়াই মাসের অনাগত সন্তানকে। সন্তানটি পৃথিবীর আলো দেখার আগেই আল্লাহর কাছে চলে গেছে। অথচ সেই সন্তানকে হারিয়ে বাবাটি এমনভাবে ভেঙে পড়েছিলেন, যেন তাঁর জীবনের সব স্বপ্ন এক মুহূর্তে থেমে গেছে। একজন পুরুষকে এভাবে কাঁদতে, ভেতর থেকে ভেঙে যেতে—আমি জীবনে প্রথম দেখেছি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অন্যদিকে, আরেকজন বাবা—অনেক আকাঙ্ক্ষা ও ভালোবাসার মধ্য দিয়ে যার সন্তান মায়ের গর্ভে এসেছিল, সেই সন্তান পৃথিবীতে আসার অপেক্ষায়। অথচ সেই বাবাই সন্তানটিকে পৃথিবীর আলো দেখাতে প্রস্তুত নন।

মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

একই সময়ে দেখা দুটি ঘটনা—একদিকে সন্তান হারিয়ে একজন বাবার বুকভরা কান্না, অন্যদিকে সন্তান পেয়েও তাকে গ্রহণ করতে অনিচ্ছুক একজন বাবা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সেদিন বুঝেছি, বাবারা পাথর নন। তাঁরাও সন্তানের জন্য স্বপ্ন দেখেন, মায়ায় জড়িয়ে পড়েন, কাঁদেন, ভেঙে পড়েন। শুধু তাঁদের ভালোবাসার প্রকাশটা অনেক সময় নীরব থাকে।

সন্তান জন্মের পর শুধু মা-বাবার হয় না; অনেক সময় জন্মের আগেই সে একজন বাবার হৃদয়ের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে ওঠে।

হয়তো মায়ের মমতা আমরা বেশি দেখি, কিন্তু বাবার মমতাও কোনো অংশে কম নয়। শুধু তার অনেকটাই চোখের আড়ালে—বুকের গভীরে লুকিয়ে থাকে।

বাবার চোখে হয়তো সবসময় পানি থাকে না, কিন্তু সন্তানের কষ্টে তাঁর বুকটাও নীরবে কাঁদে। ❤️

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত