বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 10, 2026,
বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি

বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি

আর্জেন্টিনার রোজারিওতে বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। ৬৮ বছর বয়সে মারা যাওয়া হোর্হে মেসির শেষকৃত্য স্থানীয় সময় রোববার সকালে রোজারিওর উপকণ্ঠে অবস্থিত বেসরকারি এল প্রাদো সমাধিক্ষেত্রে সম্পন্ন হয়।

অন্ত্যেষ্টিক্রিয়াটি ছিল একান্ত পারিবারিক। মেসি, তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন সন্তান শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত বিমানে রোজারিও পৌঁছান। সেখানে তারা মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি এবং ভাইবোন মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সোলের সঙ্গে যোগ দেন।

পরিবারকে ব্যক্তিগত সময় ও নিরাপত্তা দিতে সমাধিক্ষেত্রটি দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শেষ বিদায়ের সময় সেখানে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

হোর্হে মেসির মৃত্যুর খবরে রোজারিওজুড়ে নেমে আসে শোকের ছায়া। বিমানবন্দর ও সমাধিক্ষেত্রের বাইরে অনেক ভক্ত মেসির প্রতি সমবেদনা জানিয়ে বার্তা রেখে যান। একটি বার্তায় লেখা ছিল, “শক্ত থাকো লিও, আমরা তোমাকে ভালোবাসি।”

মেসি-লেভানডভস্কির লড়াই ড্র, সুযোগ হারাল মায়ামি মেসি-লেভানডভস্কির লড়াই ড্র, সুযোগ হারাল মায়ামি

রোজারিওর মেয়র পাবলো জাভকিন মেসি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং শেষকৃত্য নির্বিঘ্ন করতে স্থানীয় সরকারের সহযোগিতার কথা উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) চলতি সপ্তাহান্তে দেশটির সব পেশাদার ও যুব পর্যায়ের ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশও দেওয়া হয়েছে।

মেসির শৈশবের ক্লাব আবান্দেরাদো গ্রানদোলিও হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে জানিয়েছে, তিনি ক্লাবটির ইতিহাসের অংশ ছিলেন এবং একসময় কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। মাত্র চার বছর বয়সে লিওনেল মেসির ফুটবলের প্রথম যাত্রায় তিনিই ছিলেন সবচেয়ে বড় প্রেরণা।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার ভোরে রোজারিওর সানাতোরিও সেন্ট্রো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হোর্হে মেসি। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত