বান্দরবানে ১ সেপ্টেম্বর যাত্রা শুরু ‘সাথী’র, ঘরে বসেই মিলবে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ডেলিভারি সেবা

  • আপলোডের সময় : Friday, August 28, 2026,
বান্দরবানে ১ সেপ্টেম্বর যাত্রা শুরু ‘সাথী’র, ঘরে বসেই মিলবে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ডেলিভারি সেবা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বান্দরবানে ১ সেপ্টেম্বর যাত্রা শুরু ‘সাথী’র, ঘরে বসেই মিলবে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ডেলিভারি সেবা

বান্দরবানে ১ সেপ্টেম্বর যাত্রা শুরু ‘সাথী’র, ঘরে বসেই মিলবে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ডেলিভারি সেবা

স্টাফ রিপোর্টার, বান্দরবান: সুকেল তঞ্চঙ্গ্যা

বান্দরবান শহরে স্থানীয় লজিস্টিক ও ডেলিভারি প্ল্যাটফর্ম ‘সাথী’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। ঘরে বসেই নিত্যপ্রয়োজনীয় পণ্য, পার্সেল ও বিভিন্ন ডেলিভারি সেবা পাওয়ার সুযোগ তৈরি করতে তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে চালু হচ্ছে এই প্ল্যাটফর্ম।

রান্নার মাঝপথে লবণ বা প্রয়োজনীয় কোনো পণ্য ফুরিয়ে যাওয়া কিংবা জরুরি প্রয়োজনে বয়স্ক মা-বাবার ওষুধ পৌঁছে দেওয়ার মতো দৈনন্দিন সমস্যার সহজ সমাধান দেওয়াই ‘সাথী’র অন্যতম লক্ষ্য।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

উদ্যোক্তারা জানান, এটি শুধু সাধারণ পার্সেল বা ডেলিভারি সার্ভিস নয়; বরং গৃহিণী, চাকরিজীবী, অনলাইন ব্যবসায়ী ও বয়স্ক নাগরিকদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে একটি সমন্বিত সেবা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব

তাদের মতে, বান্দরবানের মানুষের প্রতিদিনের বাস্তব সমস্যা ও চাহিদাকে কেন্দ্র করেই এ উদ্যোগের জন্ম। বয়স বা পেশা নির্বিশেষে শহরের বাসিন্দারা যাতে ঘরে বসেই প্রয়োজনীয় সেবা নিতে পারেন, সে লক্ষ্যেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে তুলনামূলক কম অভ্যস্ত মানুষের সুবিধার কথা বিবেচনা করে একাধিক মাধ্যমে অর্ডারের ব্যবস্থা রাখা হয়েছে। ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুক মেসেজ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সহজে অর্ডার করা যাবে।

সাম্প্রতিক সময়ে বান্দরবানে ফেসবুকভিত্তিক ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ঘটলেও নির্ভরযোগ্য লজিস্টিক ও ডেলিভারি ব্যবস্থা স্থানীয় উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ‘সাথী’ এ সমস্যার সমাধানেও গুরুত্ব দিচ্ছে।

উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, পণ্য ও পার্সেল ডেলিভারির পাশাপাশি স্থানীয় অনলাইন ব্যবসায়ীদের জন্য একটি নির্ভরযোগ্য ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তোলা হবে। একই সঙ্গে বান্দরবানের স্থানীয় তরুণদের রাইডার হিসেবে যুক্ত করে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণ উদ্যোক্তাদের এই উদ্যোগ বান্দরবান শহরের মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে কতটা সহজ করতে পারে এবং স্থানীয় অনলাইন ব্যবসা ও ই-কমার্স খাতে কতটা গতি আনতে পারে—তা সময়ই বলে দেবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত