বান্দরবানে পিকনিকে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

  • আপলোডের সময় : Wednesday, September 2, 2026,
বান্দরবানে পিকনিকে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বান্দরবানে পিকনিকে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

বান্দরবানে পিকনিকে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বান্দরবান: সুকেল তঞ্চঙ্গ্যা

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বান্ধবীদের সঙ্গে পিকনিকে গিয়ে পুকুরে গোসল করতে নেমে সাদিয়া ইসলাম মুমু (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের ছাইংগ্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নিহত সাদিয়া ইসলাম মুমু বান্দরবান পৌরসভার কালাঘাটা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াছ ও ইয়াসমিন আক্তার দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পার্বতীপুরে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় চালকের মৃত্যু পার্বতীপুরে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় চালকের মৃত্যু

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মুমু কয়েকজন বান্ধবীর সঙ্গে রোয়াংছড়ির ছাইংগ্যা এলাকায় পিকনিকে যায়। একপর্যায়ে তারা স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামলে মুমু পানিতে তলিয়ে যায়। পরে সঙ্গে থাকা বান্ধবীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত