বান্দরবানে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা দিল সেনা রিজিয়ন
- আপলোডের সময় : Tuesday, September 1, 2026,

বান্দরবানে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা দিল সেনা রিজিয়ন
স্টাফ রিপোর্টার, বান্দরবান: সুকেল তঞ্চঙ্গ্যা
পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই অংশ হিসেবে বান্দরবান সেনা রিজিয়নের আওতাধীন এমডিএস, ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের উদ্যোগে নিয়মিতভাবে দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে। প্রতি রোববার ও বুধবার এমডিএস, ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে।
রোববার (৩০ আগস্ট) সকালে ৩৪ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য মোট ১ লাখ ২২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় এমডিএস, ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ফুয়াদ ইবনে রশিদ ও ক্যাপ্টেন ঈশ্বরী মন্ডল মৌ। তারা দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি জটিল রোগে আক্রান্তদের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে উপকারভোগী রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানবিক সহায়তা হিসেবে ভূমিকা রাখছে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।