1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বাগেরহাট-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
মনিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে: রিজভী পরিবেশবান্ধব রেলের এলিট ক্লাবে ভারত, চালু হলো প্রথম হাইড্রোজেন ট্রেন বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমল স্বর্ণের দাম নদীতে ঝাঁপ দিলেন প্রেমিক, শেষ মুহূর্তে সরে গেলেন প্রেমিকা কলকাতা বিমানবন্দরে ১৩৬ বছরের পুরোনো মসজিদে প্রবেশে বাধা, উত্তেজনা বিজয় থালাপতির সরকার উৎখাতে ‘প্রজেক্ট মেঘালয়’! ঘুষের প্রস্তাব ১৫ বিধায়ককে ‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবনীর ওপর নির্মিত নয়: আমির খান প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী সদস্য হলেন বান্দরবানের থুইসিংপ্রু লুবু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল অনশনে অসুস্থ সোনম ওয়াংচুক হাসপাতালে ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮ ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি বিশ্বকাপের উন্মাদনায় পাঁচ মাসে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখ আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, থাকছে ১০ বিশেষ সুবিধা ঝড়-বৃষ্টির পূর্বাভাসেও ঢাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে সেনাপ্রধান ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা ঢাবি শিবিরের কর্মসূচিতে যেভাবে চোরের খপ্পরে পড়লেন ব্যারিস্টার আরমান ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি, থানায় জিডি যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন শহীদ মীর মুগ্ধের নামে খুবিতে নতুন আবাসিক হল নির্মাণের ঘোষণা পবিপ্রবিতে চালু হচ্ছে ‘হেলথ সায়েন্স’ অনুষদ গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত বিশ্বজয়ের অপেক্ষায় লা ফুয়েন্তের নতুন স্পেন ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড মাইকেল মধুসূদনের জন্মভূমিতে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী বটগাছ নষ্ট সাপের কামড়ে হাসপাতালে ‘বিষঝাড়া ওঝা’ হাতিয়ায় ১৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, এনসিপি-ঠিকাদারি পক্ষের সংঘর্ষে আহত ৬ গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন অলিসে টানা ৪ বিশ্বকাপে মিলেছে পূর্বাভাস, ইএ স্পোর্টসের চোখে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

বাগেরহাট-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

আরিফ হাসান গজনবী
  • আপলোডের সময় : Sunday, December 21, 2025,
বাগেরহাট-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম
বাগেরহাট-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

বাগেরহাট-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

আরিফ হাসান গজনবী
প্রতিনিধি (রামপাল) বাগেরহাটে

রামপাল-মোংলা (বাগেরহাট-৩) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে অবস্থানকালে তার মনোনয়ন নিশ্চিতের বিষয়টি মোবাইল ফোনে জানিয়েছেন তিনি।

এ ছাড়া তিনি নিজেই তার ফেসবুক পোস্টে শেখ ফরিদুল ইসলাম মনোনয়ন পেয়েছেন বলে জানিয়েছেন ।তাতে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ স্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে তার মনোনয়ন নিশ্চিতের খবর রামপাল – মোংলায় ছড়িয়ে পড়ায় দলীয় নেতা-কর্মীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, শেখ ফরিদুল ইসলামকে মনোনীত করায় দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং যোগ্য প্রার্থীকে যথাযথ মূল্যায়ন করেছে।কারণ ফরিদ দীর্ঘ ১৮ বছর ধরে রামপাল-মংলার মানুষের পাশে ছিলেন।স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্র ঘোষিত সব আন্দোলন-কর্মসূচী পালন করেছেন।ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের হামলা-মামলা মোকাবেলা করেছেন।হামলা-মামলার শিকার নেতা-কর্মীদের পাশে ছিলেন। মানবিকতার চর্চায় তিনি ছিলেন সকলে মাঝে শীর্ষে হাজার হাজার মানুষের মধ্যে তিনি তার মানবিকতার আলোঁ পৌঁছে দিয়ে চলেছেন

তারা আরও বলেন, এ আসনটিতে শেখ ফরিদুল ইসলাম অত্যন্ত জনপ্রিয়, আমরা সবাই মিলেমিশে ধানের শীষের প্রার্থী ফরিদুল ইসলামকে জয়ী করবো।

সকল দল মত ধর্ম বর্ন নির্দ্বিধায় তাকে রামপাল মোংলা গণমানুষের নেতা হিসেবে গ্রহন করেছেন

এর আগে ২০১৮ সালেও তিনি বিএনপির মনোনয়ন পান এ আসন থেকে।যদিও এর আগে এ আসনটিতে নির্বাচন করতেন বিএনপি-জামায়াত জোটের জামায়াত প্রার্থী।কিন্তু এবারই প্রথম এই আসনটিতে বিএনপির ধানের শীষের মনোনয়ন পেলেন বিএনপির লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি থেকে বাগেরহাট-৩ (রামপাল-মোংলায়) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমি মনোনয়ন পেয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের নীতিনির্ধারণী নেতাদের প্রতি কৃতজ্ঞতা।

তিনি আরও বলেন,বিএনপি একটি বিশাল পরিবার, মনোনয়ন নিয়ে দলের ভিতর প্রতিযোগিতা থাকাটা খুবই স্বাভাবিক।দলের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে আসুন আমরা ব্যক্তিগত পছন্দ বা ছোটখাটো বিভাজন ভুলে গিয়ে দলের জন্য একসঙ্গে কাজ করি।সবাই ঐক্যবদ্ধ থেকে সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করি। এছাড়া নির্বাচনে আমি আপনাদের প্রার্থী হিসেবে প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ও কার্যকরী ভূমিকা প্রত্যাশা করছি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper