বাগেরহাট জেলা তাঁতিদলের ভারপ্রাপ্ত সদস্য সচিবকে সংবর্ধনা
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

বাগেরহাট জেলা তাঁতিদলের ভারপ্রাপ্ত সদস্য সচিবকে সংবর্ধনা
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: আরিফ হাসান গজনবী
বাগেরহাট জেলা তাঁতিদলের নবনিযুক্ত ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. বাকী বিল্লাহকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মোংলা ও রামপাল উপজেলা তাঁতিদল।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় রামপালে এ উপলক্ষে আলোচনা, মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক মো. বাকী বিল্লাহকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনীত করায় কেন্দ্রীয় তাঁতিদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা তাঁতিদলের সিনিয়র সহ-সভাপতি মো. বজলুর রহমান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হোসেন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ কবির।
বিশেষ অতিথি ছিলেন মোংলা পৌর তাঁতিদলের আহ্বায়ক মো. রিজাউল কবির (আলম) ও সদস্য সচিব মো. সোহাগ শেখ।
মতবিনিময় সভায় বক্তারা তাঁতিদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে রামপাল উপজেলার ১০টি ইউনিয়ন থেকে তাঁতিদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা ও মতবিনিময় শেষে নবনিযুক্ত ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. বাকী বিল্লাহর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে সংবর্ধনা জানান মোংলা ও রামপাল উপজেলা তাঁতিদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষপর্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে তাঁতিদলের নেতাকর্মীরা অংশ নেন










