বাকেরগঞ্জে মাদক ও অবৈধ বালু উত্তোলনের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

  • আপলোডের সময় : Thursday, September 10, 2026,
বাকেরগঞ্জে মাদক ও অবৈধ বালু উত্তোলনের ঘটনায় ৯ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বাকেরগঞ্জে মাদক ও অবৈধ বালু উত্তোলনের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

বাকেরগঞ্জে মাদক ও অবৈধ বালু উত্তোলনের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

জিহাদ হোসেন
বরিশাল

বরিশালের বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযান ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এসব ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের বিশারীকান্দি এলাকায় তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় জুয়েল হাওলাদার, ফারুক মোল্লা ও জাহিদুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিয়ে, ভবিষ্যতে যেন এমন না হয়: এমপি সরোয়ার আলমগীর ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিয়ে, ভবিষ্যতে যেন এমন না হয়: এমপি সরোয়ার আলমগীর

অন্যদিকে মাদকবিরোধী অভিযানে হানজেলা খানের কাছ থেকে ২০ পিস ইয়াবা, মাসুদের কাছ থেকে সাত পিস এবং মোহাম্মদ লালচান মোল্লার কাছ থেকে আট পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া লাভলু শিকদারের কাছ থেকে ১০ গ্রাম এবং বাচ্চু মুন্সীর কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই অভিযানে গাঁজা রাখার দায়ে মাসুদ খানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল। অভিযানে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত