বাকেরগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপলোডের সময় : Thursday, September 3, 2026,

বাকেরগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জিহাদ হোসেন
নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার বিকেল ৫টায় বাকেরগঞ্জ বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবুল হোসেন খান।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শাহিন তালুকদার শাহিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য সেলিনা হোসেন বাবলী, সদস্যসচিব কামরুজ্জামান মিজান, বিএনপি নেতা হারুন সিকদার, মিজানুর রহমান চুন্নু, জিয়াউল আহসান জুয়েল ও নাসির হাওলাদার।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্যসচিব রুবেল জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাকিব তালুকদার, কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল, পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মৃধা, নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শাহআলম মৃধা, সদস্যসচিব আমির হোসেন দুলালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।










