বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

, বিশেষ প্রতিনিধি,
  • আপলোডের সময় : Sunday, September 13, 2026,
বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মো. হাফিজুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
বরিশাল

‘রাখিব চারিপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু মশক প্রতিকার’—এই স্লোগানকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের আয়োজনে শনিবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় বাকেরগঞ্জ পৌরসভা কক্ষে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিওর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক বক্তব্য শোনানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে সভা ও পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে পরিবেশ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পৌর ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে অংশগ্রহণকারীরা বাকেরগঞ্জ জে এস ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে থানা ব্রিজ হয়ে বন্দরের পুরাতন লঞ্চঘাট, বাজার রোড ও পুলিশ সুপার মার্কেট এলাকা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল বলেন, ড্রেন, নালা, রাস্তার পাশসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য। তিনি সবাইকে নিজ নিজ ঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত