বাকেরগঞ্জে খাদ্য গুদাম পরিদর্শন করলেন ইউএনও মিল্টন চন্দ্র পাল
- আপলোডের সময় : Wednesday, September 16, 2026,

বাকেরগঞ্জে খাদ্য গুদাম পরিদর্শন করলেন ইউএনও মিল্টন চন্দ্র পাল
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আমার সকাল ২৪
বরিশাল
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ও হলতা খাদ্য গুদাম আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল।
পরিদর্শনকালে তিনি গুদাম দুটির সার্বিক মজুদ পরিস্থিতি, খাদ্যের মান, সঠিক ওজন এবং সংরক্ষণ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ ছাড়া সরকারি ধান-চাল সংগ্রহের অগ্রগতি ও বিতরণ কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন।
ইউএনও মিল্টন চন্দ্র পাল গুদামগুলোর ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, সরকারি খাদ্যের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। খাদ্য গুদামে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না।
এ সময় বাকেরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবিনা পারভীন, এলএসডি/ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনির মাসরেখসহ স্থানীয় খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গুদাম ইনচার্জ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।