বাউফলের বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ঢাকাস্থ বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির সংবর্ধনা
- আপলোডের সময় : Friday, August 28, 2026,

বাউফলের বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ঢাকাস্থ বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির সংবর্ধনা
জিহাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা
সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জনকারী বাউফলের কৃতি সন্তান হাফেজ নুরুদ্দিন মোহাম্মদ জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ বাউফল উপজেলা জনকল্যাণ সমিতি।
২৫ আগস্ট ২০২৬ বিকেলে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি মুঃ আনোয়ারুল আলম দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুর রব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জসিম হাওলাদার, প্রচার সম্পাদক ইমতিয়াজ হোসেন পান্নু, যুব সম্পাদক জাহিদ সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন, সদস্য সালে আহমেদসহ সমিতির সদস্যবৃন্দ, বাউফলের কৃতি ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাফেজ নুরুদ্দিন মোহাম্মদ জাকারিয়ার এই অর্জন শুধু বাউফল বা পটুয়াখালীবাসীর জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য গর্ব ও সম্মানের। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় তারা হাফেজ জাকারিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে হাফেজ নুরুদ্দিন মোহাম্মদ জাকারিয়ার হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।