বাংলা কিউআরে লেনদেনের জোয়ার, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বাংলা কিউআরে লেনদেনের জোয়ার, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা

‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর দেশে বাংলা কিউআরের ব্যবহার দ্রুত বাড়ছে। কয়েক সপ্তাহের ব্যবধানে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে লেনদেনের আর্থিক পরিমাণ বেড়েছে প্রায় তিন গুণ। সর্বশেষ হিসাবে, প্রতিদিন গড়ে ১১০ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হচ্ছে এই কিউআরের মাধ্যমে।

রোববার (২৩ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের আওতায় গত ১ জুলাই থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একটি একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো। এসব লেনদেনের আর্থিক পরিমাণ ছিল প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।

তবে গত এক সপ্তাহে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড় লেনদেন বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে দৈনিক গড় লেনদেনের পরিমাণও বেড়ে হয়েছে প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অর্থাৎ, ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর বাংলা কিউআরের ব্যবহার ও লেনদেনের পরিমাণ—দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

বেড়েছে ব্যবহারকারী ব্যবসায়ী

বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যাও দ্রুত বাড়ছে। ২০২৬ সালের ২১ জুলাই পর্যন্ত এই কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১৬ লাখ থেকে বেড়ে ৩০ লাখের বেশি হয়েছে।

বাংলা কিউআর সেবা সম্প্রসারণে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিজিটাল লেনদেনে নতুন গতি

বাংলা কিউআরের ব্যবহার বৃদ্ধির ফলে দেশে ডিজিটাল লেনদেন আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য পেমেন্ট ব্যবস্থা আরও সহজ, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার সুযোগ তৈরি হবে।

‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থার মূল লক্ষ্য হলো বিভিন্ন প্রতিষ্ঠানের আলাদা কিউআর কোডের পরিবর্তে একটি অভিন্ন বাংলা কিউআর চালু করা। এতে গ্রাহকরা একটি কিউআর ব্যবহার করেই বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সুবিধা নিতে পারবেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত