বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 10, 2026,
বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

বাংলাদেশ সফরে ভারতের স্থগিত হওয়া সিরিজ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) মধ্যে সিরিজ আয়োজন নিয়ে আলোচনা চললেও রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি আরও পিছিয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।

২০২৫ সালের জুলাইয়ে ভারতের বাংলাদেশ সফরের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরে দুই বোর্ডের মধ্যে ই-মেইলে সিরিজ আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। এতে স্থগিত হওয়া সিরিজটি নতুন করে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সরকারি পর্যায়ের অনুমোদন না পাওয়ায় বিষয়টি এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন ক্রিকেটীয় সম্পর্কেও প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। দুই দেশের রাজনৈতিক উত্তেজনা এবং সাম্প্রতিক কূটনৈতিক ঘটনাপ্রবাহের কারণে সিরিজ আয়োজনের সম্ভাবনা কমে গেছে বলে বিসিবির একাধিক সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মেসি-লেভানডভস্কির লড়াই ড্র, সুযোগ হারাল মায়ামি মেসি-লেভানডভস্কির লড়াই ড্র, সুযোগ হারাল মায়ামি

সূত্রগুলোর দাবি, সিরিজটি আরও অন্তত ছয় মাসের জন্য স্থগিত হতে পারে। সে ক্ষেত্রে আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের চেষ্টা করা হতে পারে। যদিও এ বিষয়ে বিসিবি বা বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।

বিসিবির পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ভারতের বাংলাদেশ সফর শুরু হওয়ার কথা ছিল ২৮ সেপ্টেম্বর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ঢাকায় এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

উল্লেখ্য, ২০২৪ সালে রাজনৈতিক অস্থিরতার কারণে সিরিজটি প্রথমবার স্থগিত করা হয়েছিল। নতুন করে সিরিজ পিছিয়ে গেলে এটি হবে দ্বিতীয় দফা স্থগিতাদেশ। এখন দুই বোর্ডের পরবর্তী সিদ্ধান্ত এবং সরকারি পর্যায়ের অবস্থানের দিকেই নজর রয়েছে ক্রিকেট অঙ্গনের।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত