বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপলোডের সময় : Tuesday, September 1, 2026,
বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো. নাজমুল হক নয়ন, স্টাফ রিপোর্টার, বরিশাল

বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে এয়ারপোর্ট থানাধীন কাশিপুর ইউনিয়নের কলসগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

গ্রেপ্তার ব্যক্তির নাম মনু ইসলাম ওরফে মনির (৩৮)। তিনি জামালপুর সদর থানার শ্রীচন্দ্রবাড়ি এলাকার মৃত বাচ্চু মণ্ডলের ছেলে।

বরিশালে মাদকবিরোধী অভিযান, চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘মান্না সুমন’ আটক বরিশালে মাদকবিরোধী অভিযান, চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘মান্না সুমন’ আটক

পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনা এবং গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে অভিযানে এএসআই মো. খবির হোসেন, এএসআই মো. মনির হোসাইনসহ গোয়েন্দা পুলিশের একটি দল অংশ নেয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মনু ইসলাম দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বরিশালের বিভিন্ন এলাকায় এনে বিক্রি করার কথা স্বীকার করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত মহানগরী গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত