বরিশালে যাত্রী ছাউনিতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব
- আপলোডের সময় : Friday, August 14, 2026,

বরিশালে যাত্রী ছাউনিতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি ব্রিজের যাত্রী ছাউনির ভেতরে এক মানসিক ভারসাম্যহীন নারী সন্তান প্রসব করেছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী বেশ কিছুদিন ধরে রহমতপুর ব্রিজ ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। শুক্রবার সকালে হঠাৎ যাত্রী ছাউনির ভেতরেই তিনি একটি সন্তানের জন্ম দেন।
খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
স্থানীয় ব্যবসায়ী মো. লিটন হোসেন বলেন, “প্রথমে ঘটনাটি দেখে আমরা কিছু কাপড় ও ব্যানার দিয়ে মা ও নবজাতককে আগলে রাখি। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে জানাই। তারা এসে চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করার উদ্যোগ নেয়।”
স্থানীয়রা জানান, অসহায় ও মানসিক ভারসাম্যহীন ওই নারীর পরিচয় এবং তার স্বজনদের খুঁজে বের করা প্রয়োজন। একই সঙ্গে মা ও নবজাতকের চিকিৎসা, পুষ্টি এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মা ও নবজাতকের চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।