বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জিহাদ হোসেন
বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর বটতলা এলাকা থেকে আনন্দ মিছিল বের করেন মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুর কবির জাহিদ। একই সময়ে বিএনপির দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে মহানগর বিএনপি। এতে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।
এ সময় নগরীর ৩০টি ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি একটি আধুনিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে গিয়ে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে পৃথকভাবে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে বরিশাল জেলা বিএনপি। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










