বদলগাছীতে ছাত্রলীগের উপজেলা সহ-সভাপতি গ্রেপ্তার
- আপলোডের সময় : Thursday, September 10, 2026,

বদলগাছীতে ছাত্রলীগের উপজেলা সহ-সভাপতি গ্রেপ্তার
নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সহ-সভাপতি মো. রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আক্কেলপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাকিবুল ইসলাম (২৫) আক্কেলপুর গ্রামের মো. আসাদুজ্জামানের ছেলে। তিনি বদলগাছী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে আক্কেলপুর গ্রামে অভিযান চালিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৭-এর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে পারে পুলিশ।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই রাকিবুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।