বঙ্গোপসাগরে ২৪ নাবিকসহ কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ২২
প্রতিনিধির নাম:
আপলোডের সময় :
Sunday, August 23, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বঙ্গোপসাগরে ২৪ নাবিকসহ কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ২২
ভারতের ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে ২৪ নাবিকসহ একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার (২২ আগস্ট) ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি ওশান উইনার। এতে থাকা ২৪ নাবিকের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
জাহাজডুবির ঘটনায় এখন পর্যন্ত দুটি লাইফ র্যাফট থেকে দুজন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ২২ নাবিকের সন্ধানে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
পানামার পতাকাবাহী এমভি ওশান উইনার ভারতের পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল। ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জাহাজটিতে প্রায় ৭২ হাজার ১০০ টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। গত ২০ আগস্ট রাত ১০টা ৪২ মিনিটে জাহাজটি পারাদ্বীপ বন্দর ছেড়ে যায়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ভারতীয় কোস্টগার্ড জানিয়েছে, ২২ আগস্ট সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড বিষয়টি জানিয়ে উদ্ধার অভিযানে সহায়তা চায়।
এরপর এমআরসিসি আশপাশে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করে। এমটি আইসোপোস নামের একটি জাহাজকে এমভি ওশান উইনার ও সম্ভাব্য লাইফ র্যাফটের সন্ধানে পাঠানো হয়। পরে ওই জাহাজ দুটি পৃথক লাইফ র্যাফট থেকে দুজন নাবিককে উদ্ধার করে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
এদিকে নিখোঁজদের উদ্ধারে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী বড় পরিসরে অভিযান শুরু করেছে। কোস্টগার্ডের বরদ, অনমোল ও বিজিত জাহাজ উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে। আশপাশে থাকা অন্যান্য জাহাজকেও নিখোঁজ নাবিকদের সন্ধানে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে জাহাজটি কী কারণে ডুবে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার আগে জাহাজটির অবস্থা কেমন ছিল কিংবা কোনো বিপৎসংকেত পাঠানো হয়েছিল কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য জানা যায়নি।
উদ্ধার হওয়া দুজন ছাড়া বাকি ২২ নাবিক এখনো নিখোঁজ। তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় কোস্টগার্ড। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।