বগুড়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোডের সময় : Tuesday, September 8, 2026,
বগুড়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বগুড়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সাজেদুল ইসলাম রাসেল | বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. বাঁধন মিয়া (২১)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ২টা ৫ মিনিটের দিকে বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

গ্রেপ্তার বাঁধন মিয়া বগুড়ার শাজাহানপুর উপজেলার লক্ষীকোলা সরকারপাড়া এলাকার মো. পান্নু সরকারের ছেলে। র‌্যাব জানিয়েছে, তিনি গাবতলী থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।

গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

র‌্যাব-১২-এর বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, বাঁধন মিয়া গ্রেপ্তার এড়াতে মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

র‌্যাব জানায়, গাবতলী থানার মামলা নম্বর-১৩, তারিখ ৬ আগস্ট ২০২৬ এবং জিআর নম্বর-১৭২/২০২৬-এর মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১)/৩০ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর বাঁধন মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত