বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম, ডিলার গ্রেপ্তার

  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম, ডিলার গ্রেপ্তার

মোঃ রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার
জাতীয় দৈনিক আমার সকাল ২৪

বগুড়ার গাবতলীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে মোঃ আব্দুর রশিদ নামে এক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সোনারায় ইউনিয়নের পীরগাছা বাজারের ডিলার এবং ইউনিয়ন বিএনপির নেতা বলে জানা গেছে।

সোমবার (২৪ আগস্ট) সোনারায় ইউনিয়নের পীরগাছা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী সুবিধাভোগীদের চাল বিতরণে কয়েকজন ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। কোথাও চালের পরিবর্তে সুবিধাভোগীদের নগদ টাকা দেওয়া এবং কোথাও ওজনে কম দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

সরকার দরিদ্র ও অসহায় মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গাবতলী উপজেলার ১২টি ইউনিয়নে ২৮ জন ডিলারের মাধ্যমে কার্ডধারী সুবিধাভোগীদের জনপ্রতি ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে বিতরণ করে আসছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযানকালে পীরগাছা বাজারের ডিলার আব্দুর রশিদের ক্ষেত্রে চাল বিতরণ না করেই বিতরণ করা হয়েছে দেখিয়ে ভুয়া তালিকা বা মাস্টার রোল তৈরির প্রমাণ পাওয়া যায় বলে সংশ্লিষ্টরা জানান। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনুর রশিদ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ না করেই ভুয়া নামের তালিকা তৈরি করার অভিযোগে ডিলার আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে অন্যান্য ডিলারের বিরুদ্ধেও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত