বগুড়ায় আমবাগান নিয়ে বিরোধে হামলা: চিকিৎসাধীন মোকসেদের মৃত্যু, গ্রেপ্তার ৭

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, September 11, 2026,
বগুড়ায় আমবাগান নিয়ে বিরোধে হামলা: চিকিৎসাধীন মোকসেদের মৃত্যু, গ্রেপ্তার ৭
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বগুড়ায় আমবাগান নিয়ে বিরোধে হামলা: চিকিৎসাধীন মোকসেদের মৃত্যু, গ্রেপ্তার ৭

বগুড়ায় আমবাগান নিয়ে বিরোধে হামলা: চিকিৎসাধীন মোকসেদের মৃত্যু, গ্রেপ্তার ৭

বগুড়ায় জমি ও আমবাগানের মালিকানা নিয়ে বিরোধের জেরে হামলায় গুরুতর আহত মোকসেদ আলী (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোকসেদ আলী বগুড়া সদর উপজেলার মাটিডালী উত্তরপাড়া এলাকার হায়দার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বারোপুর মৌজায় ন্যাশনাল ফ্যান কোম্পানির মালিকানাধীন ৩২ বিঘার একটি আমবাগান লিজ নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে মোকসেদের বিরোধ চলছিল। এর জেরে গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে মাটিডালী উত্তরপাড়ায় একটি দোকানের সামনে বসে থাকা অবস্থায় তার ওপর হামলা চালানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাতে মোটরসাইকেল ও হায়েস গাড়িতে করে একদল লোক এসে অস্ত্র নিয়ে মহড়া দেয়। আতঙ্ক সৃষ্টি করতে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে সাধারণ মানুষ দিকবিদিক ছোটাছুটি শুরু করলে মোকসেদকে একা পেয়ে রামদা ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

ঘটনার পর বগুড়া জেলা পুলিশ ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে পিস্তলের দুটি গুলির খোসা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৭ অক্টোবর) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায়… জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৭ অক্টোবর) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায়…

আহত মোকসেদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। ঘটনার সাত দিন পর বৃহস্পতিবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোকসেদের মা রেবেকা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি নাজমুল হুদা রাফিত (২১) ও হাছান আকন্দকে (২৪) গ্রেপ্তার করে।

অন্যদিকে র‍্যাব-১২-এর একটি আভিযানিক দল শাজাহানপুর উপজেলার মাঝিরা বোট ক্লাব এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি সিজার শেখ (২৫) ও তদন্তে প্রাপ্ত আসামি মহরমকে (৩৪) গ্রেপ্তার করে। একই সময়ে তাদের সঙ্গে থাকা আরও তিন সন্দেহভাজন রুবাই (২২), আশিকুর রহমান আকাশ (৩১) ও আবু জিহাদকে (২৮) আটক করে বগুড়া সদর থানায় হস্তান্তর করে র‍্যাব।

এ ঘটনায় ডিবি পুলিশের হাতে দুইজন এবং র‍্যাবের হাতে পাঁচজনসহ মোট সাতজনকে আইনের আওতায় আনা হয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, চিকিৎসাধীন অবস্থায় আহত মোকসেদ মারা গেছেন। তার মৃত্যুর পর পূর্বের মামলাটি হত্যা মামলায় রূপান্তরসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত