ফ্রি খাবারের আশায় ডেটে যাওয়া, বাড়ছে ‘ফুডি কল’

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, September 11, 2026,
ফ্রি খাবারের আশায় ডেটে যাওয়া, বাড়ছে ‘ফুডি কল’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ফ্রি খাবারের আশায় ডেটে যাওয়া, বাড়ছে ‘ফুডি কল’

ফ্রি খাবারের আশায় ডেটে যাওয়া, বাড়ছে ‘ফুডি কল’

নিজস্ব প্রতিবেদক
আমার সকাল ২৪

ডেটে যাওয়ার অন্যতম আকর্ষণ হতে পারে একসঙ্গে খাওয়া-দাওয়া। তবে অনেকের কাছে সেই খাবারই হয়ে উঠছে ডেটে যাওয়ার প্রধান কারণ। বিনা খরচে খাবার বা পানীয় পাওয়ার আশায় ডেটের আমন্ত্রণ গ্রহণের এই প্রবণতাকে বলা হচ্ছে ‘ফুডি কল’।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি মূলত ফ্রি খাবার বা পানীয় পাওয়ার আশায় ডেটের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ডেটিংঅ্যাডভাইসের পরিচালিত জরিপে ১ হাজার ১৬ জন মার্কিন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের মধ্যে ৩০ শতাংশ জানিয়েছেন, মূলত বিনা মূল্যের খাবার বা পানীয় পাওয়ার জন্য তারা ডেটের প্রস্তাব গ্রহণ করেছেন।

জরিপে নারীদের মধ্যে এ প্রবণতা পুরুষদের তুলনায় কিছুটা বেশি দেখা গেছে। নারীদের ৩২ শতাংশ এবং পুরুষদের ২৬ শতাংশ জানিয়েছেন, তারা মূলত খাবার বা পানীয়ের জন্য ডেটে গেছেন। তবে ডেট গ্রহণের সময় সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি তাদের কোনো রোমান্টিক আগ্রহ ছিল কি না, জরিপের ফলাফল থেকে তা নিশ্চিতভাবে বলা যায়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে আগুন ধরে যায় দুই মিলিয়ন… হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে আগুন ধরে যায় দুই মিলিয়ন…

জেন জি ও তরুণ মিলেনিয়ালদের মধ্যে ‘ফুডি কল’-এর প্রবণতা সবচেয়ে বেশি বলে জরিপে উঠে এসেছে। এই দুই প্রজন্মের ৩২ শতাংশ জানিয়েছেন, তারা মূলত খাবার বা পানীয়ের জন্য ডেটের প্রস্তাব গ্রহণ করেছেন।

ডেটিংয়ের সঙ্গে খাবারের সম্পর্ক অবশ্য নতুন নয়। তবে বাইরে খাওয়া ও ডেটে যাওয়ার ব্যয় বেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে বিষয়টি আরও আলোচনায় এসেছে। জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক মানুষ জানিয়েছেন, ব্যয় বৃদ্ধির কারণে তারা আগের তুলনায় কম ডেটে যাচ্ছেন অথবা তুলনামূলক কম খরচের খাবার বেছে নিচ্ছেন।

রেস্তোরাঁয় খাবারের দাম বৃদ্ধির প্রভাব তরুণদের ওপরও পড়ছে। বিএমওর এক জরিপে জেন জির ৫০ শতাংশ এবং মিলেনিয়ালদের ৪০ শতাংশ জানিয়েছেন, ডেটিংয়ের ব্যয় তাদের আর্থিক লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

ডেটিং কোচ ভ্যাল বাস্তিয়েন মনে করেন, ডেটিংয়ের ক্ষেত্রে খাবার বা কোনো আকর্ষণীয় অভিজ্ঞতা রোমান্টিক অনুভূতির পরিপূরক হচ্ছে, নাকি সেটিই সম্পর্কের আগ্রহের মূল কারণ হয়ে উঠছে—তা বোঝা গুরুত্বপূর্ণ।

তার মতে, জটিলতা তৈরি হয় তখনই, যখন সঙ্গীর প্রতি প্রকৃত আকর্ষণ ও আগ্রহের জায়গাটি ছাপিয়ে ব্যক্তিগত স্বার্থের বিষয়টি বড় হয়ে ওঠে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত