ফ্রিজার ভ্যানে স্বামীর মরদেহ, পেছনে প্রিজন ভ্যানে দীপু মনি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, August 20, 2026,
ফ্রিজার ভ্যানে স্বামীর মরদেহ, পেছনে প্রিজন ভ্যানে দীপু মনি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ফ্রিজার ভ্যানে স্বামীর মরদেহ, পেছনে প্রিজন ভ্যানে দীপু মনি

ফ্রিজার ভ্যানে স্বামীর মরদেহ, পেছনে প্রিজন ভ্যানে দীপু মনি

স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজের শেষ বিদায়ে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে তাকে প্রিজন ভ্যানে করে গুলশানের আজাদ মসজিদে নেওয়া হয়। এর কয়েক মিনিট আগে একই পথে ফ্রিজার ভ্যানে করে নেওয়া হয় তার স্বামী তৌফীক নাওয়াজের মরদেহ।

সকাল ৬টা ১৫ মিনিটে কঠোর পুলিশি পাহারায় মুন্সীগঞ্জ কারাগার থেকে দীপু মনিকে ঢাকায় আনা হয়। সকাল সোয়া ৮টার দিকে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান। পরে তৌফীক নাওয়াজের মরদেহও ওই বাসায় নেওয়া হয় এবং বাসার নিচের গ্যারেজে ফ্রিজার ভ্যানে রাখা হয়।

এ সময় ফ্রিজার ভ্যানের পাশে স্থানীয় বশির উদ্দিন রোড মসজিদের মুয়াজ্জিনসহ পাঁচজনকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। পুলিশ বাড়িটি ঘিরে নিরাপত্তা জোরদার করে এবং সেখানে আসা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

দীপু মনিকে সান্ত্বনা দিতে চাঁদপুর আওয়ামী লীগের জাকিয়া সুলতানা শেফালীসহ কয়েকজন নেতাকর্মী তার সঙ্গে দেখা করেন। জাকিয়া সুলতানা বলেন, দীপু মনি ভালো নেই এবং স্বামীর মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুণ আর্তি স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুণ আর্তি

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, দুপুরে তৌফীক নাওয়াজের মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়া হয়। বাদ জোহর সেখানে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক জানান, জানাজার সময় দীপু মনি প্রিজনভ্যানেই থাকবেন। সময়ের মধ্যে সম্ভব হলে তাকে দাফনের সময় কবরস্থানে নেওয়া হতে পারে। তার প্যারোলের মেয়াদ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

উল্লেখ্য, ২০২৪ সালের আন্দোলনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে আটক রয়েছেন।

তার স্বামী তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

তৌফীক নাওয়াজ ও দীপু মনি দম্পতির এক ছেলে চীনে এবং মেয়ে ঢাকায় রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের স্বজনরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত