ফ্যাসিবাদের বিরুদ্ধে নজরুল আজও প্রাসঙ্গিক: রিজভী

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, August 26, 2026,
ফ্যাসিবাদের বিরুদ্ধে নজরুল আজও প্রাসঙ্গিক: রিজভী
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ফ্যাসিবাদের বিরুদ্ধে নজরুল আজও প্রাসঙ্গিক: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদ আজও জন্ম নেয় এবং নিষ্ঠুরতার মাধ্যমে নিজ দেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচার চালায়। গুম-খুনসহ এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সমাজকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজও অত্যন্ত প্রাসঙ্গিক।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষ উপলক্ষে শিশু-কিশোর শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আমি হবো সকাল বেলার পাখি’-তে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ফ্যাসিবাদমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠন এবং অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে নজরুলের সৃষ্টি মানুষকে প্রতিনিয়ত শক্তি জোগায়। তাঁর সাহিত্য ও দর্শনে অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের যে চেতনা রয়েছে, তা বর্তমান সময়েও গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি অপসারণের দাবি ছাত্রদলের ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি অপসারণের দাবি ছাত্রদলের

জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাধারণ রাজনীতিবিদের চেয়ে রাষ্ট্রনায়ক হওয়ার পথ অনেক বেশি কঠিন ও ভিন্ন। একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক সমাজের প্রতিটি স্তরের মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিশু-কিশোরদের বিকাশের পথও সুগম করেন।

রিজভী বলেন, স্বাধীনতার তূর্যবাদক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এমনই একজন রাষ্ট্রনায়ক। দেশের দায়িত্ব গ্রহণের পর শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ চালু করেছিলেন তিনি। পাশাপাশি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও জিয়াউর রহমান গ্রহণ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন আহমেদ স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত