ফ্যানের সঙ্গে ঝুলছিল ঢাকা সিটি কলেজছাত্রীর মরদেহ
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

ফ্যানের সঙ্গে ঝুলছিল ঢাকা সিটি কলেজছাত্রীর মরদেহ
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় রিশাত জাহান অমি (১৬) নামে ঢাকা সিটি কলেজের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বেশ কিছুক্ষণ অমির কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ছাত্রীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।










