ফৌজিয়া হককে সামাজিকভাবে হেনস্তার অভিযোগে ফরিদপুরে মানববন্ধন
- আপলোডের সময় : Monday, September 14, 2026,

ফৌজিয়া হককে সামাজিকভাবে হেনস্তার অভিযোগে ফরিদপুরে মানববন্ধন
মো. শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
সোনালী ব্যাংক পিএলসির গোপালগঞ্জের ঘাঘর শাখার কর্মকর্তা ফৌজিয়া হককে সামাজিকভাবে হেয় ও মানহানিকরভাবে উপস্থাপনের অভিযোগে জনৈক মেহেদী হাসনাতের বিরুদ্ধে ফরিদপুরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ফরিদপুর সোনালী ব্যাংক ভবনের সামনে সোনালী ব্যাংক পিএলসির ফরিদপুর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা ফৌজিয়া হককে সামাজিকভাবে হেয় ও মানহানিকরভাবে উপস্থাপনের অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন সোনালী ব্যাংক ফরিদপুর শাখার সিনিয়র কর্মকর্তা (ক্যাশ) শামসুজ্জামান রুবেল এবং সিনিয়র কর্মকর্তা (ক্যাশ) ওয়াহিদা ইয়াসমিন।
বক্তারা বলেন, কোনো ব্যাংক কর্মকর্তা বা কর্মচারী যেন কর্মক্ষেত্র কিংবা ব্যক্তিগত জীবনে হয়রানি ও সামাজিকভাবে হেনস্তার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা ফৌজিয়া হককে সামাজিকভাবে হেয় ও মানহানির অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ সময় সোনালী ব্যাংক পিএলসির ফরিদপুর প্রধান শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।