ফুলবাড়ী সীমান্তে ২ লাখ ৫৮ হাজার ৮০০ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ
- আপলোডের সময় : Sunday, August 30, 2026,

ফুলবাড়ী সীমান্তে ২ লাখ ৫৮ হাজার ৮০০ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল২৪
দিনাজপুর
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৩৭ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও একটি বাংলাদেশি অটোরিকশা জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর ও দাইনুর বিওপির সদস্যরা পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব মাদকদ্রব্য ও চোরাচালানসংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ২ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা। এর মধ্যে রয়েছে ৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৩৭ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং একটি বাংলাদেশি অটোরিকশা।
এ ঘটনায় জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানা গেছে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।